০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত বেশ কয়েকজন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

১৮ই মার্চ বুধবার বেলা অনুমান আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নিলসাগর এক্সপ্রেস ট্রেনটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সেই সাথে ট্রেনটি কিছুটা হেলে যায়।এসময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ছোটাছুটি শুরু করেন।এসময় প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।এদিকে পবিত্র ঈদকে সামনে রেখে ঢাকা থেকে বিপুল সংখ্যক মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ায় ট্রেনে যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। ফলে দুর্ঘটনার সময় হতাহতের আশঙ্কাও বেড়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ,ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের ত্রুটি বা যান্ত্রিক সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এবিষয়ে সান্তহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, বুধবার বেলা আড়াইটার দিকে চিলাহাটি গামী নিলসাগর ট্রেনটি ড়েছে যায়। স্টেশনের কিছু দুরে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। তবে অন্যান্য যাত্রীর নিরাপদে রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬