০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার কালী মন্দির প্রাঙ্গণে ২৭তম বাৎসরিক নামযজ্ঞ,লীলাকীর্তন  ও মহোৎসব উদযাপিত 

রনজি কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টার:
রনজি কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টার:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার কালী মন্দির প্রাঙ্গণে ২৭তম বাৎসরিক নামযজ্ঞ,লীলাকীর্তন  ও মহোৎসব উদযাপিত।

দেশমাতৃকার ও বিশ্বশান্তি বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার শ্রীশ্রী কালী মন্দির ও হরিবাসর কমিটি আয়োজনে ২৭তম বাৎসরিক ৩২ প্রহরব্যাপী হরিবাসর দুই দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও দুইদিনব্যাপী লীলাকীর্তন এবং মহোৎসব-২০২৫ উৎসবমূখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগষ্ট) রাতে শ্রীমদ্ভাগবত পাঠান্তে মঙ্গলঘট স্হাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে ২৭তম শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, লীলাকীর্তন ও মহোৎসব-২০২৫ এর শুভ সূচনা অন্তে বুধবার (২০ আগষ্ট) ভোর থেকে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়ে বুধ ও বৃহস্পতিবার দিবারাত্রি অনুষ্ঠিত হওয়ার পর ২২ ও ২৩ আগষ্ট রোজ শুক্রবার ও শনিবার দিবারাত্রি লীলাকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রবিবার (২৪ আগষ্ট) সকালে নগর কীর্তন, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ ও নরনারায়ণ সেবা মহোৎসব অনুষ্ঠিত হয় এরপর দধিমঙ্গল ও মোহন্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ভাগবত পাঠক ডা: শ্রী হেমেন্দ্রনাথ সান্যাল,কুঞ্জ সেবায় – শ্রীবাস মহন্ত ও অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী নৃপেন্দ্রনাথ সিকদার।

এমহতী অনুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করেছেন মা সাথী অষ্টসখী সম্প্রদায় (খুলনা,লক্ষ্মী রাণী সম্প্রদায় (বগুড়া), কৃষ্ণ লীলা সম্প্রদায় (বগুড়া), রুপ নারায়ণ সম্প্রদায় (সিরাজগঞ্জ), নবরুপ সম্প্রদায় (রাজশাহী), পঞ্চতত্ব সম্প্রদায় (দিনাজপুর)। 

লীলাকীর্তন পরিবেশেন করেছেন- সুরঞ্জন সরকার শুভ (মানিকগঞ্জ), শ্রীমতি নন্দিনী হালদার (নওগাঁ), শ্রীমতি জয়া বর্মন (ঢাকা), শ্রী নৃপেন্দ্র সিকদার (নাটোর)।

দ্বিতীয় দিন শনিবার (২৩ আগষ্ট) রাতে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

উপজেলা নির্বাহী অফিসার ও বড়াইগ্রাম পৌরসভার প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও এ’মহতী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল আজিজ,বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বড়াইগ্রাম পৌরসভার বিএনপির সাবেক সভাপতি মো: ইসহাক আলী সহ বড়াইগ্রাম উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বড়াইগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজন। 

এ’সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীকোল বাজার শ্রীশ্রী কালী মায়ের মন্দির ও হরিবাসর কমিটির সভাপতি শ্রী অনুপ কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী জন্টু কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত কুমার কুন্ডু,কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী আশীষ কুমার সান্যাল, সহ-সভাপতি শ্রী দুলাল কুন্ডু,দপ্তর সম্পাদক শ্রী কার্তিক কুন্ডু (মাষ্টার), সুভাষ সরকার (মাষ্টার), শ্রী পিন্টু কুন্ডুসহ কমিটির অন্যান্য কর্মকর্তা -সদস্যবৃন্দ ও অগনিত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। 

লক্ষ্মীকোল বাজার শ্রীশ্রী কালী মায়ের মন্দির ও হরিবাসর কমিটির সভাপতি শ্রী অনুপ কুমার কুন্ডু বলেন-এই মহতী মধুমঙ্গল মহাযজ্ঞের শুভানুষ্ঠানিকা অনুযায়ী প্রতিটি পর্বে আপনাদের সবান্ধব উপস্থিতি ও সক্রিয় সহযোগিতায় আমাদের এমহতী ধর্মীয় মহোৎসব-২০২৫ শ্রীময়, সফল ও সার্থক হয়েছে এর জন্য মন্দির ও হরিবাসর কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভগবান আপনাদের সবার সহায় হউক।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
২১০