০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা আদৌ দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আদৌ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন- মূলত আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় থাকতেই এমন কথা ছড়িয়ে দেয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে ‘উইমেন জার্নালিস্ট ফোরাম’-এর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, সারাদেশে আওয়ামী লীগ যা শুরু করেছে, সেগুলো হলো সন্ত্রাসী কর্মকাণ্ড; রাজনীতি নয়। মন্ত্রী বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়েছিলেন, সেভাবেই ফিরে আসতে চান তিনি। তবে প্রচলিত আইনেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে এবং বিচার করা হবে।

এ সময় তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো রাজনৈতিক সুবিধা অনুযায়ী সংবাদ প্রকাশ করে। দুর্বল পররাষ্ট্রনীতির জন্য ভারতের সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
৬