০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী

আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ জন কর্মী নিয়ে প্রথম ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইটটির উদ্বোধন করবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

বোয়েসেল সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিনা খরচে এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এ নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়।

তবে দুই দিনব্যাপী সাক্ষাৎকারে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন প্রার্থী অনুপস্থিত ছিলেন। এ কারণে তাদের বাদ দিয়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছিল। তবে ১০১টি এজেন্সির একটি সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে দেশটিতে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।

এর আগেও ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে একই ধরনের সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি কর্মী নির্বাচনে অনিয়মের সুযোগ কমানোর বার্তা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
০