১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

এআই কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করল মেটা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে এআই কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করেছে মেটা। কন্ডাক্টর এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একাধিক এআই এজেন্টকে কাজে লাগিয়ে সফটওয়্যার প্রকল্প তৈরি ও পরিচালনা করা যায়। তবে এ অধিগ্রহণের আর্থিক মূল্য বা চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, কন্ডাক্টর অধিগ্রহণের খবর প্রথম প্রকাশ করে অ্যাক্সিওস। পরে নিজেদের ব্লগে অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে স্টার্টআপটি।

বুধবার এক ঘোষণায় কন্ডাক্টরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চার্লি হোল্টজ জানান, প্রতিষ্ঠানটি এখন মেটার অংশ। আগামী বছরের শুরুতে গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোল্টজ মেটার এআই বিভাগের প্রধান আলেকজান্ডার ওয়াং এবং সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় কন্ডাক্টর। গত বছর প্রতিষ্ঠানটি তাদের মূল পণ্য চালু করে। প্ল্যাটফর্মটির মাধ্যমে সফটওয়্যার প্রকৌশলীরা একটি প্রকল্পের বিভিন্ন অংশে একাধিক এআই এজেন্টকে একসঙ্গে কাজে লাগাতে পারেন। প্রতিটি এজেন্ট আলাদা কর্মপরিবেশে কাজ করায় বড় সফটওয়্যার প্রকল্পের বিভিন্ন কাজ সমান্তরালভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়।

কন্ডাক্টরের এআই এজেন্টগুলো ক্লাউড, নিজস্ব কম্পিউটার কিংবা ব্যবহারকারীর ফোনের মাধ্যমে পরিচালনা করা যায়। তবে এজেন্টগুলো কন্ডাক্টরের নিজস্ব তৈরি নয়। বরং অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের তৈরি এআই মডেল ব্যবহার করে এগুলো পরিচালিত হয়।

হোল্টজ জানিয়েছেন, আগামী বছরের শুরু পর্যন্ত কন্ডাক্টরের মূল সুবিধাগুলো আগের মতোই চালু থাকবে। তবে প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা আগামী ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হবে। এরপর ব্যবহারকারীদের ক্লাউডে সংরক্ষিত তথ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে।

এআই খাতে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে মেটা। গত আগস্টে প্রতিষ্ঠানটি নিজস্ব কোডিং এজেন্ট মিউজ কোড চালু করে। পাশাপাশি মেটার নতুন মিউজ এজেন্ট সেবাটিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সেবার ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে।

এআই সক্ষমতা বাড়াতে গত এক বছরে একাধিক প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে মেটা। এর মধ্যে ভাইরাল এআই এজেন্ট প্ল্যাটফর্ম মল্টবুক অধিগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। কন্ডাক্টর অধিগ্রহণকে মেটার এআই ও সফটওয়্যার উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়ানোর ধারাবাহিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
০