খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম শেখ এর বিরুদ্ধে শিবির ক্যাডার কর্তৃক মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম শেখের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম শেখ। তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম জানান, গত ২ এপ্রিল বুধবার রাত আনুমানিক ২টার দিকে ১৮ মাইল বাজারস্থ ‘মেসার্স সেঞ্চুরি ফিলিং স্টেশন’-এ জনৈক মহিদুজ্জামান ওরফে মুহিত (যিনি নিজেকে শিবির নেতা হিসেবে পরিচয় দেন) প্রভাব বিস্তার করে পাম্পের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছিলেন।
তিনি পাম্পের বিধি লঙ্ঘন করে ড্রামে তেল ভরা এবং সিরিয়াল ভঙ্গ করে পছন্দের লোকদের তেল দেওয়ার মাধ্যমে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ সৃষ্টি করছিলেন।
খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হালদার ও যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশ্বাসসহ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। তাদের উপস্থিতিতে মুহিত ভিডিও ধারণ শুরু করেন এবং বিধি লঙ্ঘনের কারণ জানতে চাইলে চড়াও হয়ে স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মুহিত সংবাদ সম্মেলন করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এই ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।














