০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ার সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

বিকাশ স্বর্ণকার, বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

সকালে কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। নারী ভোটার লায়লা আক্তার জানান, সকালে আগেভাগেই ভোট দিতে এসেছেন, কারণ পরে বাড়ির রান্না ও সংসারের কাজ সামলাতে হবে। বেলা ১০টার দিকে একাধিক কেন্দ্রে নারী-পুরুষ উভয়েরই ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অনেক ভোটার জানান, দীর্ঘদিন পর শান্ত ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রথমবার ভোট দিতে আসা এক তরুণ বলেন,“আমি প্রথমবার ভোট দিতে পেরে খুবই খুশি।”এক মাসের সন্তান কোলে নিয়ে ভোট দিতে আসেন তাসলিমা তানজিলা। তিনি জানান, ভোট দিতে পেরে তার খুব ভালো লাগছে। বয়স্ক ও অসুস্থ অনেক ভোটারকেও গাড়িতে করে কেন্দ্রে আসতে দেখা যায়।

শতবর্ষী মরিয়ম বেগম বলেন, “আজ পর্যন্ত কোনো বছর ভোট বাদ দিইনি, এবারও এসেছি।”বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দেওয়া তথ্যমতে, বেলা ২টা পর্যন্ত গড়ে প্রায় ৫৬ শতাংশ ভোট পড়েছে। সুখানপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আক্তারুজ্জামান জানান, বেলা ১টা পর্যন্ত সেখানে ৫৭ শতাংশ ভোট পড়েছে।

মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫৬ শতাংশ এবং কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩টা পর্যন্ত ৫৮.২৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা।প্রায় সব কেন্দ্রেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের এজেন্টরা জানান, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিকেল ৪.৩০টা পর্যন্ত উল্লেখযোগ্য হারে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো উপজেলাজুড়ে নিরাপত্তা জোরদার রাখে।

বিকেল ৩টা পর্যন্ত কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।বিকেল ৫টা ৪৩মিনিটে সোনাতলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে এই উপজেলায় ভোট গ্ৰহন হয়েছে ৬৫.৫৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬