১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সেনবাগে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ গণসমাবেশে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল সেনবাগ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণসমাবেশে জামায়াতে ইসলামীর সেনবাগ উপজেলা আমীর মাওলানা ইয়াছিন করিম এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা নূরুল আবছার এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার নায়েবে আমীর ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা মো: হানিফ ও মাওলানা নুরুল হুদা মিলন, পৌর আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি, কাদরা ইউনিয়নের আমীর গোলাম হোসেন শাহীন এবং নোয়াখালী উত্তরের ছাত্রশিবির সভাপতি দাউদ ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী বেলাল হোসেন ভূঁইয়া, পৌর জামায়াতের সেক্রেটারী আলা উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাফেজ মো: হারুনুর রশীদ, পৌর সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিম, পৌর যুব বিভাগের সভাপতি মো: আলা উদ্দিন আলো প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে এক ঐতিহাসিক আন্দোলনের সূচনা। সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজও জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।”

সমাবেশ ও গণমিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
১৩৫