রাষ্ট্রের কেউ ক্ষতি করবে এটা ঠেকাতে সরকারী দল ও বিরোধী দলের মধ্যে কোন মতপার্থক্য থাকবে না: শিশির মনির
বাংলাদেশকে যারা প্রোপাগান্ডার ট্রল বানাবে কিংবা বাংলাদেশের মানুষের মধ্যে এডিভিশন সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে সরকার এবং বিরোধী দল একসাথে মিলে তার মোকাবেলা করবে।
বাংলাদেশ নামক রাষ্ট্রের ক্ষতি কেউ করবে এই ব্যাপারে সরকারী দল ও বিরোধী দলের মধ্যে কোন মত পার্থক্য থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।২৫ নভেম্বর বুধবার দুপুরে বাগেরহাট সফরকালে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন বৈধভাবে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই,যারা এসব বিষয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে।
প্রথাগতভাবে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে তবে বাংলাদেশের সামগ্রিক স্বার্থে সরকার এবং বিরোধী দল একসাথে কাজ করে যাবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-১আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শেখ আঃ আলীম, জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ সহ বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পরে তিনি বাগেরহাটের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
























