০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হিজাব ছাড়া গান, ৭৪ বার চাবুক মারা হলো গায়িকাকে

হিজাব ছাড়া গান গাওয়া এবং তা ইউটিউবে সম্প্রচার করায় ইরানের এক গায়িকাকে ৭৪ বার চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তার দলের বাকি চার সদস্যকেও সমপরিমাণ চাবুক মারা হয়েছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদি নামে এ গায়িকার শরীরে চাবুক মারা হয়। গত জুনে তাকে চাবুক মারার নির্দেশ দিয়েছিলেন আদালত।

তিনি ও তার দলের আরও চারজন ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি লাইভ কনসার্ট করেন। যেখানে তার মাথায় কোনো হিজাব ছিল না। ইরানে হিজাব পরা বাধ্যতামূলক। হোক সেটি খেলাধুলা বা গান, প্রকাশ্য সব জায়গায় নারীদের হিজাব পরতেই হবে।

পারাস্তো আহমাদি ওই ইউটিউব কনসার্টে বেদনাপূর্ণ তবে শক্তিশালী গান গেয়েছিলেন। চাবুক মারার বিষয়টি নিশ্চিত করে পারাস্তোর আইনজীবী বলেছেন, “ভিডিও কনসার্টের পেছনে থাকা পারাস্তো এবং তার প্রোডাকশনের চার সদস্যকে সোমবার ৭৪টি চাবুক মারা হয়েছে।”

তাদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন, অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার এবং প্রসারের অভিযোগ আনা হয়েছিল।

এরআগে ২০২৫ সালের মার্চে মেহদি ইয়াররাহি নামে এক পুরুষ সংগীত শিল্পীকে ৭৪ বার চাবুক মারা হয়েছিল। মেহেদি তার গানে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানিয়েছিল।

২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার জেরে নৈতিকতা পুলিশের হাতে মারধরের শিকার হয়ে মারা যান মাহসা আমিনি নামে এক তরুণী। এ নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর থেকে ইরানে তরুণীদের হিজাব না পরার প্রবণতা বৃদ্ধি পায়। সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
০