০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সরি ধুয়ে পানি খা, কার উদ্দেশে একথা বললেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তাকে বয়কটের ডাক, ব্যক্তিগত আক্রমণ, বিভিন্ন ধরনের কটূক্তি এবং তার কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্র্যান্ড মালিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এর মধ্যে গুলশান শুটিং ক্লাবে এক অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগও করেন এই অভিনেত্রী। অনুষ্ঠান শেষে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এসব ঘটনার পর এবার দীর্ঘ ভিডিওবার্তায় নিজের অবস্থান তুলে ধরেছেন পরীমনি। সেখানে তাকে ঘিরে আন্দোলন, বয়কটের প্রচার, ব্যক্তিগত আক্রমণ এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপদস্থ করার অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, কাউকে জোর করে কিংবা ভয় দেখিয়ে কীভাবে ক্ষমা চাইতে বাধ্য করা সম্ভব?

ভিডিওতে পরীমনি বলেন, ‘আপনি একজন মানুষকে সরি বলাবেন, বা আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। কিন্তু কীভাবে সরি বলাবেন? একজন মানুষের গলা টিপে ধরে, মেরে ফেলার হুমকি দিয়ে কি সরি বলানো যায়? সম্ভব?

নিজের ব্যবহৃত একটি গালির প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘একটা … বাচ্চাকে … বাচ্চা বলেছি বলে খুবই ভুল করে ফেলেছি! এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে কি আমাকে বলতে হবে, তুমি গালিগালাজ করতে পারবা না? তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে এখানে-সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে! এরপর যারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের উদ্দেশেও প্রশ্ন ছুড়ে দেন পরীমনি। তার অভিযোগ, ব্যক্তিগত ইগো থেকে কয়েকজন রাস্তায় নেমে আন্দোলন করেছেন এবং তাকে নিয়ে নানা ধরনের অপমানজনক মন্তব্য করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন পরীমনি।

পরীমনির অভিযোগ, প্রথমে তাকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার তার কাজের জায়গায় বাধা তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন ব্র্যান্ড মালিককে ফোন করে তাকে কাজে না নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, ‘বয়কট বয়কট শুরু করেছিলেন। দেখেছেন ২৪, ৪৮ কিংবা ৭২ ঘণ্টার মধ্যে কোনো কাজ হচ্ছে না। কারণ আপনাদের বয়কটে তারা মাথা ঘামাচ্ছেন না। তখন কী করলেন? রীতিমতো সশরীরে গিয়ে ভাঙচুর শুরু করছেন। পরীমনি যেখানে যাবে, সেখানে গিয়ে অরাজকতা শুরু করবেন-এটাই কি আপনাদের পরিকল্পনা?

এ সময় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কিছু মানুষের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পরীমনির ভাষ্য, সাংবাদিক পরিচয় দিয়ে যা ইচ্ছা তা করা সাংবাদিকতার কাজ হতে পারে না। হাতে ফোন, একটি পেজ ও নিবন্ধন থাকলেই কেউ প্রকৃত সাংবাদিক হয়ে যান না বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওর শেষ দিকে নিজের ক্ষোভ প্রকাশ করে পরীমনি জানান, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সরি বলাতে চাওয়া হচ্ছে। কিন্তু এভাবে ক্ষমা আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজের বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘সরি ধুয়ে পানি খা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
০