শিরোনাম:
ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চেয়েছে পোল্যান্ড
তবে ভারত বাস্তবে কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইউরোপীয় অধ্যয়নকেন্দ্রের চেয়ারপারসন উম্মু সালমা ভাবার মতে, টাস্কের সফরের দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, পোল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করা। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গি ভারতের কাছে তুলে ধরা।
























