শিরোনাম:
যশোরে নাশকতা মামলায় ফের গ্রেপ্তার যুবলীগ-ছাত্রলীগের দুই কর্মী
যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগকর্মী মো. রোবায়েত হোসেন রোহান (২৭) ও ছাত্রলীগকর্মী মো. আমিত হাসানকে (২৫) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তাঁরা পৃথক নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
পুলিশ জানায়, রোহান ও আমিতের বাড়ি যশোর শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায়। গত ৯ অক্টোবর রাত তিনটার দিকে রোহানকে তাঁর বাড়ি থেকে এবং ৮ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে আমিতকে একই এলাকার পুরকুরপাড় থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের আবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।





















