শিরোনাম:
শার্শায় আওয়ামী লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকেল ও রাতে উপজেলার বাগাডাঙ্গা ও গোপীনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগাডাঙ্গা গ্রামের আমিনুর রহমান (৪১) ও গোপীনাথপুর গ্রামের মহিন ইসলাম (৩৮)। পুলিশ জানায়, আমিনুর বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে সম্পৃক্ততার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শার্শা থানার ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।





















