১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর উত্তরা-মতিঝিলের পথে মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ঝুঁকিতে ২৭ বিয়ারিং প্যাড

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল পথে কাঠামোগত ত্রুটির তথ্য সংসদে জানিয়েছে সরকার। এই পথে ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি শনাক্ত হয়েছে। ত্রুটিগুলোর ঝুঁকি নিরূপণ ও মেরামতের উপায় নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, অডিট কমিটির পর্যালোচনায় মেট্রোরেলের মোট ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়েছে। তবে এর সবগুলো গুরুতর নয়। এর মধ্যে ৪৯৭টি ত্রুটিকে ‘মাইনর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৯৭টি বিয়ারিং প্যাডের ত্রুটির সঙ্গে স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপের বিষয় জড়িত।

শেখ রবিউল আলম বলেন, ‘শুধুমাত্র ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ একই সঙ্গে মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হওয়ার কথাও জানান তিনি।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই ‘সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। ইতোমধ্যে ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি স্থানে বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পর্যবেক্ষণের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে।

চিহ্নিত ২৭টি ক্রিটিক্যাল বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

অন্যদিকে ৪৬টি পিলারের ফাটলের ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় মেরামত কৌশল ঠিক করতে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।

পিলারগুলোর ফাটলের পরিবর্তন নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপনের কাজও চলছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ কার্যক্রম শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬