০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩০০-এর বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।

এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। পরে সংস্থার পক্ষ থেকেও একটি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ এবং সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এম. এ. আজিম চৌধুরী এবং সঞ্চালনা করেন আলাউদ্দিন আলো।

এ সময় বক্তব্য রাখেন সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌস আরা, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও সাংবাদিক হারুন, আবদুল মান্নান, এ. এইচ. লিটন, রফিকুল ইসলাম রবি, উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার এবং সংস্থার বিশেষ সদস্য হাবিব উল্যা।

কর্মসূচির আওতায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, এম. এম. চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং সেনবাগ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩০০-এর অধিক গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই প্রত্যয়ে সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচির জন্য উপস্থিত সবাই সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬