০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির মাঝে অনুদানের অর্থ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর সহধর্মিণী ও ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দা সাজেদা শেলী।

এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. আবদুস ছাত্তার, সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু ইউসুফ মজুমদার, শিক্ষানুরাগী আবদুল মাজেদ, নবনির্বাচিত আহ্বায়ক রাকিব, সদস্য সচিব মাইনুদ্দীন এবং ফাউন্ডেশনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ড থেকে যাচাইকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও মানবিক সহায়তার সমন্বিত উদ্যোগই একটি স্বনির্ভর ও মানবিক সমাজ গঠনের ভিত্তি। সৈয়দ হারুন ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৪৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
১০