শিরোনাম:
ধামরাই পৌরসভা পরিদর্শন ও একসাথে তিনটি কন্যা সন্তানের পিতার হাতে ঈদ উপহার ও জন্ম সনদ তুলে দেন বিভাগীয় কমিশনার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রনজিত কুমার পাল (বাবু), ধামরাই থেকে:
ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ধামরাই পৌরসভা কার্যালয় পরিদর্শন ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে তিনটি কন্যা সন্তানের জন্মদাতা পিতার হাতে ঈদ উপহার১০হাজার টাকার চেক ও জন্ম সনদ তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার।
সোমবার (০২/০৬/২০২৫) তারিখ ধামরাই পৌরসভা পরিদর্শনে আসেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর প্রশাসক ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক।
পরিদর্শনকালে তিনি ধামরাই পৌরসভার নানাবিধ বিষয় নিয়ে কর্মকর্তা/কর্মচারিদের সাথে মতবিনিময় করেন পাশাপাশি গত ২৯/০৫/২০২৫ খ্রি তারিখ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে তিন কন্যা সন্তানের জম্মদাতা পিতা রবিউল ইসলাম কে সন্তানদের জন্য ঈদ উপহার হিসেবে ১০ হাজার টাকার চেক ও জম্ম সনদ তুলে দেন।
















