০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত থেকে শুরু হচ্ছে সাগর ও নদীতে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা।

মা ইলিশের বাধাঁহীন প্রজননের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। তাই গভীর সাগর থেকে পটুয়াখালী মহিপুর ও আলিপুর মৎস্য অবতরন কেন্দ্রে ফিরতে শুরু করেছে জেলেরা। তবে এখনো ইলিশের পেটে ডিম না আসায় হতাশ জেলেরা। তারপরও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে ইলিশ আহরন থেকে বিরত থাকার কথা জানিয়েছেন জেলেরা।

তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে দেশের জলসীমানায় প্রশাসনের কঠোর নজরদারি, প্রণোদনার পরিমান বৃদ্ধি এবং তা প্রকৃত জেলেদের মাঝে বন্টনের দাবি জানিয়েছেন জেলেরা।

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতজাত করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
৫