০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

তারেক রহমান ও ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করল হোয়াইট হাউস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। এরপর আজ শনিবার (৩ অক্টোবর) সেই নৈশভোজের ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অংশ নেন। এই নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

ছবিতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ।

সফরকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
৬