০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জমি-জমা সংক্রান্ত বিরোধে নিস্পত্তিতে আইনি সহায়তা দিল এএলআরডি-আইএসডিই 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

জমি-জমা সংক্রান্ত বিরোধ ও বিভিন্ন আইনি জটিলতায় ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় আইএসডিই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আইএসডিই এর উদ্যোগে এএলআরডির (ALRD) সহযোগিতায় আয়োজিত সভায় জমি-জমা সংক্রান্ত বিরোধ, ভূমির মালিকানা, দখল, দলিলপত্রসহ বিভিন্ন আইনি বিষয়ে ভুক্তভোগীদের পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়। এতে অর্ধশতাধিক ভুক্তভোগীকে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

সভায় আইনি সহায়তা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনগত বিষয়ে আলোচনা করেন এএলআরডির প্রোগ্রাম অফিসার (আইন) অ্যাডভোকেট রুলি ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই’র নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। অন্যান্যদের মধ্যে ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব নেতা মোহাম্মদ জানে আলম, ইসমাইল ফারুকী, আলমগীর বাদসা, এমদাদুল ইসলাম সৈকত, দৈনিক পূর্বদেশের স্টাপ রিপোর্টার এম এ হোসেন,  সিএসডিএফ’র প্রকল্প সমন্বয়কারী শম্পা কে নাহার, যুব ক্যাব নেতা রায়হানুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ ও আইনি জটিলতায় সাধারণ মানুষ নানা ধরনের হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি জ্ঞান ও সঠিক পরামর্শের অভাবে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগ ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ভূমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগীদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করা হয় এবং প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

আইএসডিই ও এএলআরডির এ উদ্যোগের মাধ্যমে ভূমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
২