০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন- আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত্র এক সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেকোনো মানুষের উদ্বেগকে আমলে নেয় সরকার। তবে দুএকটি ঘটনাকে কেন্দ্র করে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

এক প্রশ্নের জবাব তিনি বলেন, রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনার তদন্ত চলছে। দোষী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, রাজধানীর মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতার অভাব বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশে যেকোনো সময়ের তুলনায় ধর্মীয় সম্প্রীতি অনেক ভালো। উৎসব মুখর পরিবেশে সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮শ’র বেশি পূজা মন্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা।

তিনি আরও জানান, এ বছর পূজার জন্য বরাদ্দ ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। এবার পূজা মন্ডপের সংখ্যা গতবারের চেয়ে প্রায় দেড় হাজার বেশি বলে জানান মন্ত্রী।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ছুটি আর অর্থ বরাদ্দ বাড়ানোতে সন্তুষ্ট পূজা উদযাপন পরিষদ। এ সময় তিনি পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেফতার না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১২