০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সেনবাগে যৌথ অভিযানে বানরসহ ১১ বন্যপ্রাণী উদ্ধার, ৭টি অবমুক্ত

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযান চালিয়ে বানরসহ মোট ১১টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিইউ) ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন অ্যানিমেল রাইটস বিডি ৬৪ টিম, উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা ইব্রাহিম খালিল এবং স্থানীয় রেঞ্জ কর্মকর্তারা।

অভিযানে অবৈধভাবে খাঁচায় বন্দি অবস্থায় থাকা ৪টি টিয়া, ৩টি শালিক, ৩টি গুগু এবং সেনবাগ রাস্তার মাথা এলাকা থেকে ১টি বানরসহ মোট ১১টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এসব প্রাণী খাঁচায় বন্দি ছিল বলে জানা গেছে।
উদ্ধারের পর স্থানীয়দের উপস্থিতিতে ৭টি সুস্থ বন্যপ্রাণী অবমুক্ত করা হয়। বাকি ৪টি অসুস্থ প্রাণীকে চিকিৎসার জন্য বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
১১