চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, বেগমগঞ্জ থানার সদস্যরা চৌমুহনী পৌরসভার মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬নং ওয়ার্ডের পোড়াবাড়ী রোডস্থ ‘অর্পিতা সেলুন’ এর সামনে অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ বাবু (২৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃত মোঃ বাবুর পিতা হারুনুর রশিদ ও মাতা হালিমা খাতুন। তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫নং ওয়ার্ডের গনিপুর (চৌধুরী মেকারের বাড়ি) এবং বর্তমানে তিনি পোড়াবাড়ী ৬নং ওয়ার্ডে জনৈক তোতা মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

















