বগুড়ায় হিন্দু সেজে মন্দিরে প্রবেশ,দুই মুসলিম নারী আটক
বগুড়ায় হিন্দু সেজে মন্দিরে প্রবেশ,দুই মুসলিম নারী আটক
বগুড়ার আদমদীঘি উপজেলায় হিন্দু সেজে হরিবাসর অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুই মুসলিম নারীকে আটক করেছে স্থানীয় জনতা।পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটে গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নসরতপুর ইউনিয়নের বরবড়িয়া গ্রামের একটি সার্বজনীন পূজা মন্দিরে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই নারী হাতে শাঁখা-বালা ও মাথায় সিঁদুর পরে হিন্দু নারীর ছদ্মবেশ ধারণ করে মন্দিরে প্রবেশ করেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি নিশ্চিত হলে জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডরমন্ডল চকবাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শেরফুল আক্তার সুপ্ততা (২৫) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের বাহার উদ্দিন মিয়ার স্ত্রী মাহন বেগম (৩৬)।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।















