০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় জয়েন্ট প্রেট্রোল অভিযান শুরু

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ রোববার বিকাল থেকে খুলনায় জয়েন্ট প্রেট্রোল অভিযান শুরু হয়েছে।

এ অভিযান উপলক্ষ্যে বিজিবি, র‌্যাব, কোষ্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ মহড়া হয়।

বিকালে নগরীর শহীদ হাদিস পার্কে জয়েন্ট পেট্রোল অভিযান শুরুর প্রাক্কালে এক প্রেস ব্রিফিং-এ খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হাই মোহাম্মাদ আনাছ বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতেই এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, অবৈধ অস্ত্রের ঝনঝনানি না চলে এবং কোথাও কোন ধরণের প্রবলেম সৃষ্টি হলে এই টিম সাথে সাথে সেখানে গিয়ে কাজ করবে। কোথাও অবৈধ অস্ত্রের তথ্য জানতে পারলে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে।

নির্বাচন মাঠের চিত্র তুলে ধরে তিনি বলেন, খুলনার ৬টি সংসদীয় আসনে ২০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করছে। এছাড়া প্রার্থীদের যে কোন অভিযোগ তদন্তে জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় আইন-শৃংখলা সেল গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
২৬