০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সাইফুজ্জামানের শতকোটি টাকা পাচার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দুই সহযোগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী এবং আরামিট গ্রুপের কর্মকর্তা উৎপল পাল ও মো. আবদুল আজিজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এতে তারা স্বীকার করেন যে, সাবেক এই মন্ত্রীর অবৈধ সম্পদ দেখাশোনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন এবং তাদের মাধ্যমে এ পর্যন্ত জাবেদের শত শত কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে।

দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় দুদকের মামলায় রিমান্ডে থাকা উৎপল পাল ও মো. আবদুল আজিজ আদালতে দোষ স্বীকার করেছেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর ডবলমুরিং থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুদকের একটি টিম। আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ২১ সেপ্টেম্বর ভোরে সাবেক মন্ত্রীর স্ত্রীর গাড়িচালকের বাড়ির পাশ থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, জাবেদের বোন রোকসানা জামান চৌধুরী এবং ইউসিবিএল ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদও আসামি হিসেবে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৯৯