০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামের পতেঙ্গায় শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই মহড়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মহড়া চলবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত।

বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়া বিভাগের তথ্য অনুযায়ী, যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে বিমান। মহড়ায় বাংলাদেশের ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সামরিক সদস্য অংশ নিচ্ছেন।

এসময় চট্টগ্রাম বিমান বাহিনী ঘাঁটিতে মহড়া পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

উল্লেখ্যঃ ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ তে অংশ গ্রহন করতে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সদস্যরা যখন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করেন, তখন সে ভিডিও ফুটেজ নিয়ে এক শ্রেনীর কুচক্রি মহল সুপরিকল্পিতভাবে সোস্যাল মিডিয়ায় বিভিন্নভাবে রাষ্ট্র ও সরকার বিরোধী অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালায়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
৮২