০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা ঢাকায় এসে পৌঁছান।

প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন অভিবাসী রয়েছেন। ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় ফিরে আসা এই নাগরিকদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকের বিরুদ্ধেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। জনসচেতনতা বাড়ানোর স্বার্থে লিবিয়ার দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আইওএমের পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেকের জন্য পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
০