১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুবলীগ নেতাকে ফল-পনির খাইয়ে পুলিশে দিলেন নয়ন

নাশকতার ছক কষার অভিযোগে পুরান ঢাকার চকবাজার থেকে এক যুবলীগ নেতাকে আটক করার পর ফল ও পনির খাইয়ে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশে দেওয়ার আগে আটক ওই যুবলীগ নেতাকে পুরান ঢাকার প্রসিদ্ধ পনির ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

এ ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে নয়ন জানান, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্য পেয়ে তারা দ্রুত গিয়ে তাকে হাতেনাতে ধরেন। এরপর তাকে ফল খাইয়ে নাশকতার চেষ্টার কারণ জানতে চান এবং যে নেতা চলে গেছেন, তার কথায় আর দেশে অরাজকতা না ছড়াতে বোঝান।

ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি লেখেন, সমালোচক ও সুশীল সমাজের একটি অংশ অপপ্রচার ছড়াচ্ছে যে তিনি নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। অথচ আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসন যখন তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিল, তখন এরা চুপ ছিল এবং নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল; এখন তাদের বিবেক জেগে উঠেছে। তবে নাশকতার কোনো চেষ্টা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, এর ঠিক আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করে সেদ্ধ ডিম ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন নয়ন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
০