১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিধসে ৯ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিধসে ও বন্যার পানিতে তলিয়ে গিয়ে অন্তত নয়জন খনি শ্রমিক নিহত এবং আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম খনিধসের বিষয়টি জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দেতিক-এর প্রতিবেদন অনুযায়ী, জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেসিয়ানা কার্তিকা বাহরি জানিয়েছেন, উদ্ধারকারী দল নিহত নয়জন খনি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। দেসিয়ানা জানান, খনির সুড়ঙ্গে আটকা পড়ে আছেন বলে ধারণা করা অপর ১৭ জন খনি শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং একই সঙ্গে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এর আগে ইংরেজি দৈনিক দ্য জাকার্তা গ্লোব জানিয়েছিল, মঙ্গলবার সন্ধ্যায় বোগোর রিজেন্সির সিগুহা এলাকায় সম্ভাব্য ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ে এবং পানিতে তলিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

অসম ভূ-প্রকৃতিসহ সরু খননস্থল, জলাবদ্ধতা, স্বল্প আলো এবং পিচ্ছিল ভূখণ্ডের মতো প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকায় হালকা বৃষ্টিপাত উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।

উল্লেখ্য, সিগুহা দীর্ঘদিন ধরেই অবৈধ স্বর্ণ উত্তোলন কার্যক্রমের জন্য পরিচিত। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
২