১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

বাংলাদেশের সঙ্গে বিবেচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একইসঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে একটি ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত প্রেসিডেন্ট ভবন ‘আইওয়ান-ই-সদর’-এ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।

দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি ও ২৬টি এমওইউ

বৈঠকে প্রেসিডেন্ট জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কারণে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ, শিক্ষা, বাণিজ্য ও সংস্কৃতিতে নতুন গতি সঞ্চার হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। কৃষি, শিল্প, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল গভর্ন্যান্স, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বিবেচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত হওয়ার আশা ব্যক্ত করেন।

সংসদীয় ও প্রশাসনিক সহযোগিতা

সংসদীয় পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আদিব চৌধুরী ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি ‘পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং পাকিস্তান ইনস্টিটিউট ফর পার্লামেন্টারি সার্ভিসেসে (পিআইপিএস) বাংলাদেশের সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন। পাশাপাশি লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে বাংলাদেশের জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে ইতিবাচক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

শিক্ষা ও গণমাধ্যম বিনিময়

শিক্ষা খাতে সহযোগিতার কথা তুলে ধরে জারদারি জানান, গত বছর চালু হওয়া ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০টি পূর্ণাঙ্গ বৃত্তি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৭০ জন শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন এবং আরও ২০ জন শিগগিরই যোগ দেবেন। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কূটনৈতিক প্রতিবেদকদের চলমান পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নিয়মিত গণমাধ্যম বিনিময় উভয় দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াবে।

আকাশ ও নৌপথে যোগাযোগ এবং বাণিজ্য

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট জারদারি ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানোর ওপর জোর দেন। একইসঙ্গে বাণিজ্য সহজ করতে সরাসরি নৌপথ বা সামুদ্রিক সংযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান। দ্বিপাক্ষিক বাণিজ্য এখনো সম্ভাবনার তুলনায় কম উল্লেখ করে তিনি অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা (পিটিএ) অন্বেষণে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ট্রেডকে কার্যকরভাবে কাজে লাগানোর তাগিদ দেন।

সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় পাকিস্তানি চাল রপ্তানির চলমান প্রক্রিয়া দুই দেশের মধ্যে খাদ্য নিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বৃহত্তর সহযোগিতার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

শিল্প, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা

প্রেসিডেন্ট জারদারি জানান, বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে দেশটির চিনিকলগুলো সংস্কার ও আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে। এছাড়া বস্ত্র, ওষুধ, চামড়া, অটোমোবাইল, নির্মাণসামগ্রী, খনিজ, রাসায়নিক, সিরামিক এবং পাট খাতে দুই দেশের বেসরকারি খাতের আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানান তিনি। বৈঠকে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে পাকিস্তানের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন জারদারি। পাশাপাশি চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় ব্যবস্থার অধীনে অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি ২০২৫ সালের ১৯ জুন কুনমিং বৈঠকে চিহ্নিত ১২টি অগ্রাধিকার খাতে সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

রোহিঙ্গা ইস্যুতে সমর্থন

অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক উদারতার ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট জারদারি। আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বাংলাদেশের এই বোঝা ভাগ করে নিতে এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বৈঠক শেষে তিনি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য স্পিকারকে অনুরোধ করেন।

উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট জারদারিকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। পাকিস্তানের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে স্পিকার সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও বিনিময়ের মাধ্যমে দুই দেশের সংসদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তার কথা উল্লেখ করে বলেন, এটি দুই দেশের মানুষের গভীর সাংস্কৃতিক নৈকট্যেরই প্রতিফলন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহরাত আদিব চৌধুরী এমপি, হুম্মাম কাদের চৌধুরী এমপি, মুহাম্মদ নাজিবুর রহমান এমপি, নিলুফার চৌধুরী মনি এমপি, নাসের রহমান এমপি এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।

অন্যদিকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সিনেটর শেরি রেহমান, জাতীয় পরিষদ সদস্য নাভিদ কামার, সিনেটর সেলিম মান্ডভিওয়ালা এবং পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ডা. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এমপি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
৮