১১:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মতলব উত্তরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

চাঁদপুরের মতলব উত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা  হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি নুরনবী খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দেলোয়ার মল্লিক, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, আওয়ামী লীগ নেতা বারেক ভূঁইয়া, যুবলীগ নেতা আবু ইউসুফ ও নহির উদ্দিনসহ ১২ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ছেংগারচর পৌরসভার তালতলী এলাকা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
১৯