শিরোনাম:
কেরানীগঞ্জে ৬০০ পরিবারের মিলনমেলা, হোমল্যান্ডের ফ্যামিলি ডে
পারিবারিক বন্ধন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হলো আবাসন প্রতিষ্ঠান হোমল্যান্ডের ফ্যামিলি ডে। প্রতিষ্ঠানটির প্রায় ৬০০ পরিবারের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন যেন হয়ে উঠেছিল এক বৃহৎ পরিবারের আনন্দঘন পুনর্মিলনী। কর্মব্যস্ত জীবনের বাইরে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি, পরিচিতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় হোমল্যান্ড ফ্যামিলি ডে।
শুক্রবার (৬ নভেম্বর) কেরানীগঞ্জের বসুন্ধরা বি ব্লকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্যামিলি ডে উপলক্ষে একই স্থানে হোমল্যান্ডের নতুন আবাসন প্রকল্প ‘ট্রাই টাওয়ার’-এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে হোমল্যান্ড পরিবারের সদস্যদের পাশাপাশি ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম শিপন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর সাবেক মহাপরিচালক জসিম উদ্দিন, হোম ল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইউও শাহ মাকসুদ জামিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ সেলিম মেম্বার বক্তব্য দেন।
আয়োজনে ৬০০ পরিবারের সদস্যদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিনের পরিচিত সদস্যদের পাশাপাশি নতুন সদস্যদের মধ্যে পরিচিতি ও আন্তরিকতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। হাসি-আড্ডা, আনন্দ, পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দিনটি কাটান হোমল্যান্ড পরিবারের সদস্যরা।
আয়োজকদের এমন উদ্যোগে আবাসন প্রকল্পের গ্রাহকদের মধ্যে শুধু জমি কিংবা ভবনের মালিকানার সম্পর্ক নয়, বরং একটি বৃহৎ পরিবারের অংশ হওয়ার অনুভূতিও তৈরি হয়েছে। একই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শত শত পরিবারের সদস্যদের একত্রিত করে পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই ছিল ফ্যামিলি ডে আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
হোমল্যান্ড সূত্রে জানা যায়, ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জে আবাসন কার্যক্রম শুরু করে। প্রথমে জমি ক্রয় করে গ্রাহকদের মধ্যে জমির শেয়ার বিক্রি করা হয়। পরবর্তী সময়ে যৌথ মালিকানার ভিত্তিতে ভবন নির্মাণ করা হয়। এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আটটি ভবন নির্মাণ করে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে হোমল্যান্ড পরিবারের সদস্যসংখ্যা প্রায় ৬০০।
আবাসন ব্যবসার প্রচলিত ধারণার বাইরে গ্রাহকদের মধ্যে পারিবারিক সম্পর্ক, সামাজিক বন্ধন ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ফ্যামিলি ডে আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ফ্যামিলি ডে-তে নতুন প্রকল্প ট্রাই টাওয়ারের নির্মাণকাজের উদ্বোধন হোমল্যান্ড পরিবারের ভবিষ্যৎ পথচলায় নতুন মাত্রা যোগ করেছে। নতুন ভবন নির্মাণের সূচনার পাশাপাশি পুরোনো ও নতুন সদস্যদের মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
হোমল্যান্ডের এ আয়োজন প্রমাণ করে, একটি আবাসন প্রকল্প শুধু ইট-পাথরের ভবন কিংবা জমির মালিকানার মধ্যে সীমাবদ্ধ নয়; পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা, আন্তরিকতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনে গড়ে উঠতে পারে একটি বৃহৎ পরিবারও।























