০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পুতিনের কাছে বার্তা পাঠিয়েছেন মোজতবা খামেনি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার বার্তা নিয়ে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি। তবে খামেনির বার্তার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ক্রেমলিনে অনুষ্ঠিত এ বৈঠকের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর কেন্দ্রস্থলে ক্রেমলিনে তাদের এ বৈঠক হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন রেজায়ি। তবে ওই বার্তায় কী বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রসঙ্গত, তেহরান ও মস্কো দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কে কিছু পরিবর্তন এসেছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে ওয়াশিংটনের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন পুতিন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২