০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বুধবার চালু হতে পারে সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট

সৌদি আরবের রিয়াদ-ঢাকা রুটে সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট বুধবার থেকে চালু হতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়।
এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকা থেকে সৌদি আরবগামী ও ট্রানজিটের ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি।

নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪ নভেম্বর পর্যন্ত এবং ইউএস-বাংলা ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট স্থগিত করেছে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর ৩০টি। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
৮