বাগেরহাটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে রেলী ও পথসভা অনুষ্ঠিত ।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এর নেতৃত্বে বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয় । এতে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় মোঃ সুজন মোল্লা বলেন ডিসেম্বরে আপা আসবেন, আপা আসবেন এমন খবর শুনে যারা নাচছেন, তাদের উদ্দেশে বলতে চাই আওয়ামীলীগকে ঠেকানোর জন্য অন্য কাউকে প্রয়োজন হবে না। যুবদলের নেতাকর্মীরাই যথেষ্ট। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা ও প্রচার চলছে। তবে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা যুবদলের কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কমিটি না থাকলেও যুবদলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন এবং সংগঠনের জন্য কাজ করছেন।
বক্তব্যের শেষ পর্যায়ে দ্রুত বাগেরহাট জেলা যুবদলের কমিটি গঠনের দাবি জানিয়ে সুজন মোল্লা বলেন, সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি, দ্রুত জেলা যুবদলের কমিটি গঠন করা হোক। কমিটি থাকলে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। আমরা দায়িত্ব নিয়ে সংগঠনের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে চাই।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও কমিটি গঠনের দাবি আবারও সামনে আসে।
























