শিরোনাম:
ঢাকা জেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।
সভপতির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, লংমার্চ সফলভাবে বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি নেয়া, নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কথা বলেন। দায়িত্বশীলদের যথাযথ প্রস্তুতি গ্রহণ, সমন্বিত উদ্যোগ এবং কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন এবং মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, শ্রমিক কল্যানের ঢাকা জেলা সভাপতি হারুনুর রশীদ, এইচআরডি সম্পাদক এডভোকেট মীর আতাউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কাজী বেলাল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ইসমাইল হোসেন, আব্দুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, দোহার থানার আমীর দেওয়ান শহীদুজ্জামান, কেরানীগঞ্জ দক্ষিণের আমীর মোঃ ইলিয়াস, কেরানীগঞ্জ মডেল থানার আমীর আঃ রহীম মজুমদার, সাভার থানার আমীর আব্দুল কাদের, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ, ধামরাই থানা আমীর মাওলানা আব্দুল হালিমসহ জেলা ও থানার বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
























