১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

দুই কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার করে দেওয়া হবে: ট্রাম্প

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেডিকেয়ার স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় থাকা এসব নাগরিককে মাসিক স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের খরচ কমাতে এই অর্থ দেয়া হবে। চলতি অক্টোবরের শুরুতেই যোগ্য অধিকাংশ প্রবীণ নাগরিকের ব্যাংক হিসাবে সরাসরি এই অর্থ পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ভোটারদের জন্য ট্রাম্পের দেয়া একের পর এক আর্থিক প্রতিশ্রুতির সর্বশেষ ঘোষণা এটি। এই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে।

বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। আর এই পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা নিয়ে তার জনপ্রিয়তার হারও কমেছে।

রয়টার্স বলছে, ট্রাম্পের পরিকল্পনার কিছু বিস্তারিত তথ্য হোয়াইট হাউসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ নাগরিক অক্টোবরের শুরুতেই সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার করে পাবেন।

যাদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা নেই, তাদেরও অক্টোবরের শুরুতেই চেক পাঠানো হবে। মেডিকেয়ারে নিবন্ধিত ডাক ঠিকানায় ওই চেক পাঠানো হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এর আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে ৫ হাজার ডলার করে চেক দেয়া হবে বলে গত মাসে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন। তবে বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্যও এই পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

এদিকে ট্রাম্প প্রশাসন আলাদাভাবে প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে দেয়ার উদ্যোগও নিয়েছে। কৌশলবিদদের মতে, এই অর্থ নির্বাচনের কয়েকটি আসনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

হোয়াইট হাউসের দাবি, এই অর্থ মূলত ফেরত দেয়া হচ্ছে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইন বা ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হয়েছিল, সেই অর্থই ফেরত দেয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
৮