০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশ গঠনে সরকারের সাথে বিরোধীদলকে একসাথে কাজ করতে হবে। বিরোধী দল সংসদে যাই বলুক না কেন সংসদের বাইরে তারা সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাতে ৯১ সালে শেখ হাসিনার সরকারকে এক মিনিটও শান্তিতে থাকতে না দেয়ার ঘোষণার কথা মনে পড়ে। বিরোধীদল যেভাবে লংমার্চ করছে এবং সরকারকে ফেলে দেয়ার ঘোষণা দিয়েছে তাতে বোঝা যায় তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে।

তিনি আরও বলেন, বিরোধীদলের কর্মসূচি দেশের জনগণ পছন্দ করছে না। মানুষ এরকম সহিংস আর কিছু দেখতে চায় না। তারা ৫ বছর পর পর নির্বাচন দেখতে চায়। বিএনপি দেশকে শাসন করার দায়িত্ব নেয়নি বরং সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিরোধীদল মনে করছে হুমকি ধমকি দিলে হয়ত সরকার পড়ে যাবে। নাশকতা ও হুমকি ধমকি দেওয়ার রাজনীতি আর চলবে না।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১