উন্নয়ন কে প্রাধান্য দিয়ে বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬/২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা
উন্নয়ন কে প্রাধান্য দিয়ে বগুড়ার সোনাতলা পৌরসভার
২০২৬/২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা
বগুড়ার সোনাতলা পৌরসভায় উন্নয়ন কে প্রাধান্য দিয়ে ২০২৬/২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭শে জুলাই) পৌরসভা সভাকক্ষে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কৃষ্ণা তরফদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, মহিলা দলের নেত্রী বিজলী খাতুন, শিক্ষিকা শাহীন পারভতী,জেলা মহিলা দলের নেত্রী গাজী সাহেলা আক্তার মুক্তা, সমাজসেবক রেজাউল করিম,সাবেক কাউন্সিলর হাফিজার রহমান,হারুনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, থানার এসআই আলহাজ,পৌর প্রকৌশলী আবু শাহীন,পৌর নির্বাহী প্রকৌশলী হুমায়ন কবির, প্রধান সহকারী রুহুল আমিন রাজু,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক ফয়সাল আহমেদ, সাংবাদিক বিকাশ স্বর্ণকার, ইকবাল কবির লেমন সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি ও সুধীজন।সভার শুরুতে এলটিসিসি’র মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
আলোচনায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার সোনাতলা পৌরধীন হিন্দু সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের সৎকারের জন্য একটি স্থায়ী শ্মশানের অভাবের বিষয়টি তুলে ধরেন।
এছাড়া পৌর এলাকার বিভিন্ন সড়কের সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ড্রেনের স্লাব দখল মুক্ত করণ সহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয় নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।পরে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক জুয়েল মিয়া।
তিনি জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১৬৪ টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকা।
এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬ টাকা এবং উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৩ কোটি ৩৫ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা। ফলে প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত থাকছে ২৬ লাখ ৮২ হাজার ১৮০ টাকা। সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক জুয়েল মিয়া বলেন, নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং স্বচ্ছ ও জবাবদিহি মূলক পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি পৌরবাসীর সহযোগিতায় পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।






















