০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে ফেনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় সেনবাগ বাজারের প্রধান সড়কে সাবেক রসমেলা সুইটস্-এর শোরুমে ফিতা ও কেক কেটে এবং দোয়ার মাধ্যমে নতুন শাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন সুইটস্-এর এডভাইজার ও দাগনভূঞা প্রেসক্লাবের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র এজিএম মো. রায়হান, এজিএম (ডেভেলপমেন্ট) মো. হুমায়ুন, কো-অর্ডিনেটর মো. মমিন, কো-অর্ডিনেটর শামীম আহমেদ সাইফুল ইসলাম এবং সেনবাগ শাখার স্বত্বাধিকারী নূরনবী ও আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী আবুল ফাত্তাহ মো. ফয়সাল। পরে আলোচনা সভায় বক্তারা স্টার লাইন সুইটস্-এর দীর্ঘদিনের সুনাম, পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের কথা তুলে ধরে সেনবাগ শাখার সফলতা কামনা করেন।

পরে সেনবাগ বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ উল্যাহ যুবায়ের মিলাদ ও দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরজ্জামান চৌধুরী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:২৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬