সেনবাগ স্টুডেন্ট’স ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা: সভাপতি আসিফ, সাধারণ সম্পাদক রকি
সেনবাগ স্টুডেন্ট’স ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা: সভাপতি আসিফ, সাধারণ সম্পাদক রকি
ঢাকায় অবস্থানরত সেনবাগ উপজেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন সেনবাগ স্টুডেন্ট’স ফোরাম, ঢাকা-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আশফাক সভাপতি এবং University of Information Technology and Sciences (UITS)-এর শিক্ষার্থী দিদার হোসেন (রকি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শনিবার (৬ জুন ২০২৬) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল, সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে সেনবাগ স্টুডেন্ট’স ফোরাম, ঢাকা ঢাকায় অধ্যয়নরত সেনবাগের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, বিনামূল্যে বই বিতরণ, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির নানা আয়োজন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা সহায়তা প্রদান, উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতিতে সহযোগিতা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা এবং শিক্ষাবিষয়ক সেমিনার আয়োজন তাদের অন্যতম অগ্রাধিকার হবে। পাশাপাশি সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে সেনবাগ স্টুডেন্ট’স ফোরাম, ঢাকা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর, প্রেরণাদায়ী ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।












