০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-ভারতকে পারস্পরিক দোষারোপ থেকে বের হতে হবে: এম জে আকবর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জ্যেষ্ঠ সাংবাদিক এম জে আকবর। তার মতে, দুই দেশকেই পারস্পরিক দোষারোপ ও খুঁত খোঁজার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

সম্প্রতি ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এসে চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ঢাকা-দিল্লি সম্পর্কে দীর্ঘদিন ধরেই অনাস্থা ও টানাপোড়েন চলছে। দুই পক্ষের পক্ষ থেকে আস্থা বাড়ানোর কথা বলা হলেও সম্পর্কের নানা বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়িয়েছে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি এম জে আকবর। তবে ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম ঢাকা সফরের প্রসঙ্গ টানেন আকবর।

তিনি বলেন, ওই সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির সৌজন্য সাক্ষাৎ নিয়ে আওয়ামী লীগের আপত্তি ছিল।

এবারের ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে এম জে আকবরের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, বাবার মতোই নরম সুরে কথা বলেন প্রধানমন্ত্রী। সূত্র-চ্যানেল 24

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
৬