০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিন দাপুটে শুরু করেও শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত বাকি ১২৫ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট।

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম দলের রান বাড়ানোর চেষ্টা করেন। তবে ৯ রানের বেশি যোগ করতে পারেননি তাইজুল। মোহাম্মদ সালিমের শর্ট বলে আউট হন তিনি। এরপর নাঈমের ব্যাটে আরও কিছু রান যোগ হয়। শেষ পর্যন্ত ৯২.৩ ওভারে ৩৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন নাঈম।

প্রথম দিন বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তারা। ৭১ বলে ৮৩ রান করে তানজিদ ফিরলেও সাদমান করেন ৬৭। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩৯ রান। পরে লিটন দাসের ৫৩ রানের ইনিংস বাংলাদেশকে তিনশর ওপরে নিয়ে যায়।

তবে ২০০ রান পেরোনোর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম রানের খাতা খুলতে পারেননি, অধিনায়ক শান্ত করেন ২৯ রান। মেহেদী হাসান মিরাজের ২৪ রানও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম সাফি। ৮২ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন তিনি। ইয়ামিন আহমদজাই পেয়েছেন তিনটি, ইসমত আলম দুটি এবং কাইস আহমেদ একটি উইকেট।

আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। সেই হিসাবে বাংলাদেশের স্কোর আরও বড় হতে পারত। একসময় ভালো অবস্থানে থেকেও শেষ দিকে ব্যাটিং ধসের কারণে প্রত্যাশার চেয়ে কম রানেই থামতে হলো সফরকারীদের। সূত্র-সমকাল

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
৪