আইএফআইসি ব্যাংকের ৫০বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জে দিনব্যাপী কর্মসূচি
আইএফআইসি ব্যাংক এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগমনগর এলাকায় জেলা পরিষদ মার্কেটের সামনে বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় । দেশের বৃহত্তর গার্মেন্টস পল্লী হিসেবে পরিচিত গুদারা ঘাট এলাকায় ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে স্থানীয় ব্যবসায়ী , সমাজসেবী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আই এফ আই স ব্যাংক কেরানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ম্যানেজার অপারেশন মিসেস মাহবুবা, এল পি এম ও সাজ্জাদ হোসেন সহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এছাড়া গার্মেন্টস ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বাবুল শেখ, জুয়েল, তাহের, আরাফাত সহ ব্যবসায়ী বৃন্দ। সকালে বর্ণ্না র্যালির পরে বিকেলে আয়োজন করা হয় কেক কাটা কর্মসূচি।
কেক কাটা কর্মসূচিতে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও বক্তারা আইএফআইসি ব্যাংকের উন্নয়ন ও সেবা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন । আইএফআইসি ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে এবং কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের আর্থিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
একটি ব্যাংক এক বছর দুই বছর পেরিয়ে ৫০ বছরে পদার্পণ করেছে এটি দক্ষতা এবং সক্ষমতার পরিচয় বহন করে। আগামীতে আইএফআইসি ব্যাংক অর্থনৈতিক চাকাকে সুদৃঢ় করার জন্য আমানতকারীদের সাথে ভালো সেবা দিবে এই প্রত্যাশা করছেন এই এলাকার ব্যবসায়ীরা।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ শাখা ব্যবস্থাপক রাশেদ আহমেদ বলেন, কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ী সহ সকল ধরনের ব্যবসায়ী ও সাধারণ নাগরিক আইএফআইসি ব্যাংকের সেবা নিয়ে এই ব্যাংকে ৫০ বছরে পদার্পণ করার জন্য আমানতকারীরা সার্বিক সহযোগিতা করেছেন। তিনি ব্যাংকের সকল আমানতকারী শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আইএফআইসি ব্যাংক গ্রাহকের উন্নত সেবা দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে চলবে ইনশাআল্লাহ।



















