১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দিতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল এনসিটির পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য পাবে ডিপি ওয়ার্ল্ড।

তবে চুক্তি স্বাক্ষরের আগে এর বিরোধিতা করে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনে অবস্থান নেন কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এ টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার (টিইইউ) ওঠানো-নামানো হয়েছে। এটি বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে এনসিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত বর্তমান অপারেটরই টার্মিনালটি পরিচালনা করবে।

চট্টগ্রাম বন্দরের অন্য তিনটি প্রধান টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্বে রয়েছে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
১১