০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অভিযান পরিচালনা করে চৌমুহনী পৌরসভার অন্তর্গত আমানিয়া হোটেল-কে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানকালে দেখা যায়, হোটেলটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে সংশ্লিষ্ট আইনে হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় হোটেলের ম্যানেজারকে আগামী ৭ দিনের মধ্যে হোটেলের পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
১৩